ঢাকা, ০৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে তিন সদস্যের 'সত্য ও জবাবদিহিতা কমিশন' কাজ শুরু করেছে।
রোববার সকালে চেয়ারম্যানসহ কমিশনের তিন সদস্য রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে এসে প্রথম বৈঠক করেন। এই বৈঠকে কাজের ধরন কী হবে, কীভাবে এগোনো হবে এসব বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিকাল তিনটায় সাংবাদিকদের ব্রিফ করা হবে।
ট্রুথ কমিশন নামে বেশি পরিচিত এ কমিশনের অন্য দুই সদস্য হচ্ছেন সাবেক মহা হিসাব নিরীক্ষক আসিফ আলী এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুর রশীদ খান।
দুর্নীতির দায়ে ২ বছরের কম সাজাপ্রাপ্তদের শর্তাধীনে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে এ কমিশন গঠিত হয়েছে।
মিন্টো রোডের তিনটি বাড়িতে কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে এ কার্যালয়ে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
গত ৩০ জুলাই বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করে সরকার। এর মেয়াদ পাঁচ মাস।
উপদেষ্টা পরিষদ গত ২৫ মে 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮' অনুমোদন করে এবং ৫ জুন রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন।
অধ্যাদেশের বিধান অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর কিংবা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ এ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ নিতে পারবেন।
তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লি
bdnews24