২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাস চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

পটুয়াখালী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহত মাদ্রাসা শিক্ষকের নাম লাকী বেগম। তিনি কালিকাপুর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক। তার স্বামী মো. মোশারেফ হোসেন হাজী মোক্তার আলী কলেজের প্রভাষক। মুশফিকা নামে তাদের ২ বছরের বয়সী একটি মেয়ে রয়েছে। নিহতের মামা লিটন গাজী জানান, লাকী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। খেপুপাড়া থেকে পটুয়াখালীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ইউনিক পরিবহন (যশোর-ব-১২৬৮) তাকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান হাবিব জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চলক পলাতক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯১৩ ঘ.