২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলার সৌরভ আবার তেল পরিবহন শুরু করেছে

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমটি বাংলার সৌরভ দুই বছর পর আবার তেল পরিবহন শুরু করেছে। বিস্ফোরণে দ্বিখন্ডিত তেলবাহী জাহাজটি মেরামতের পর শুক্রবার প্রথমবারের মত বহিনোঙর থেকে তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ভেড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমটি বাংলার সৌরভ দুই বছর পর আবার তেল পরিবহন শুরু করেছে। বিস্ফোরণে দ্বিখন্ডিত তেলবাহী জাহাজটি মেরামতের পর শুক্রবার প্রথমবারের মত বহিনোঙর থেকে তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ভেড়ে। ২০০৬ সালের ২৪ জুন চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানকালে বাংলার সৌরভে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিস্ফোরণে দিখণ্ডিত হয়ে যায় তেলবাহী জাহাজটি। বিএসসি জাহাজটি মেরামতের দায়িত্ব দেয় কর্ণফুলী শিপ বির্ল্ডাস লিমিটেডকে। দুই বছর ধরে মেরামতের আবার সাগরে চলাচলের উপযোগী হয়ে উঠেছে জাহাজটি। শুক্রবার বহিনোঙরে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী এমটি নাবাজো