ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচআরসি গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক যায়যায়দিনের মালিক সাঈদ হোসেন চৌধুরী শুক্রবার দুপুরে জামিনে মুক্তি পাওয়ার পরপরই কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করেছে।
গত ১৮ মে গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা পর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেসময়ে তার বিরুদ্ধে জরুরি বিধিমালায় মানি লন্ডারিংয়ের অভিযোগ দায়ের করা হয়। গুলশান থানায় এ ব্যাপারে একটি মামলাও করা হয়েছে।
কারা কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' হাইকোর্টের আদেশে সাঈদ হোসেন চৌধুরীকে দুপুর আড়াইটায় মুক্তি দেওয়ার পুলিশ ভিন্ন একটি মামলা তাকে প্রেপ্তার করেছে।''
শিল্পপতি ও ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী যায়যায়দিন এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ও নিউ এজ পত্রিকার বড় অংশের সত্ত্বাধিকারী। এছাড়া তিনি ওয়ান ব্যাংকের একজন পরিচালক। সাঈদ হোসেন চৌধুরী আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/জিএনএ/১৮০৮ ঘ.
bdnews24