২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া সাংবাদিকদের বিপত্তি

চট্টগ্রামে ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তার করতে বলেছেন পুলিশ কমিশনার এম আকবর আলী। নগরীর ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বুধবার তিনি এ নির্দেশ দেন। আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংবাদিকতার নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল বন্ধ করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানাগুলোকে ভুয়া সাংবাদিকমুক্ত করা হবে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমরা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তার করতে বলেছেন পুলিশ কমিশনার এম আকবর আলী। নগরীর ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বুধবার তিনি এ নির্দেশ দেন। আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংবাদিকতার নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল বন্ধ করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানাগুলোকে ভুয়া সাংবাদিকমুক্ত করা হবে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমরা।" একইসঙ্গে গণমাধ্যমের পেশাদার কর্মীদের সুসম্পর্ক বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সিএমপি কমিশনার বলেন, "পুলিশের কেউ যাতে পেশাদার সাংবাদিকদের হেনস্থা না করে সেজন্য সতর্ক করা হয়েছে। একশ্রেণীর পুলিশ কর্মকর্তার সঙ্গে সাংবাদিকতার নাম ব্যবহারকারীদের সখ্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "পেশাদার কোনো সাংবাদিক ছাড়া অন্য কেউ যাতে থানায় যেতে না পারে সেজন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।" গত রোববার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পদ্মার সম্পাদকসহ চার প্রতিবেদক সিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে তার কাছে চাঁদা চাওয়ার পর গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এমএইচবি/২২৩১ ঘ.