২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের সিভিল সার্জনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

সর্বনিু দরদাতাকে রোগীর পথ্য সরবরাহের কাজ না দেওয়ার অভিযোগে মঙ্গলবার নাটোরের সিভিল সার্জন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

নাটোর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বনিু দরদাতাকে রোগীর পথ্য সরবরাহের কাজ না দেওয়ার অভিযোগে মঙ্গলবার নাটোরের সিভিল সার্জন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। বড়াইগ্রাম উপজেলার বর্ণ কনষ্ট্রাকশনের মালিক আবুল কালাম আজাদ বড়াইগ্রাম সহকারী জজ আদালতে মামলাটি করেন। মামলায় পথ্য সরবরাহের কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান হিমেল কনস্ট্রাকশনকেও প্রতিপক্ষ করা হয়েছে। একইসঙ্গে হিমেল কনষ্ট্রাকশনকে দেওয়া কার্যাদেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করেছেন আবুল কালাম আজাদ। আদালত শুনানি শেষে সিভিল সার্জনসহ সব প্রতিপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা হয়, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০৮-০৯ অর্থ বছরের জন্য রোগীর পথ্য সরবরাহের নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। বাদি ওই নিলামে অংশ নিয়ে পথ্য সরবরাহের দরপত্র দাখিল করেন। কিন্তুসর্বনিু দরদাতা হওয়া সত্ত্বেও সিভিল সার্জন ও মামলার অন্য বিবাদীরা তাকে কাজ না দিয়ে উচ্চ দরদাতা হিমেল কনষ্ট্রাকশনকে কাজ দেন। এতে একদিকে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে অন্যদিকে বাদি পথ্য সরবরাহের কাজ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ বলা হয়। নাটোরের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, পথ্য সরবরাহের ঠিকাদার নিয়োগের ব্যাপারটি তাঁর একার ওপর নির্ভর করে না। এ সংক্রান্ত কমিটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.