২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দু'বাসের সংঘর্ষে ছয় নারী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার মালিগ্রাম স্থানে সোমবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 08:25 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ফরিদপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গার মালিগ্রাম স্থানে সোমবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। (আরও তথ্যসহ) নিহতদের পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সুরাইয়া বেগম (২৫), ফরিদপুরের নগরকান্দার আলেয়া বেগম (৫০), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আছিয়া (৫০), ঢাকার বাড্ডা এলাকার জিনা (২৫) ও গোপালগঞ্জের রহিমা (২৫)। বেলা ১১টার দিকে ঢাকা থেকে খুলনাগামী বনফুল পরিবহন ও গোপালগঞ্জ থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এনাম। তিনি বলেন, নিহতদের মধ্যে ঘটনাস্থলে তিনিজন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। আহত ৫০ জনের মধ্যে ৩০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ২০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. স্বপন বিশ্বাস জানান, সেখানে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার কুসুম দেওয়ান, ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমামুর রশীদ, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/এমএসবি/২০৩৩ ঘ.