২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিম উদ্দিন আলম গ্রেপ্তার

বিএনপি নেতা হান্নান শাহর ডিওএইচএসের বাসা থেকে রোববার দুপুরে সাবেক বিএনপি সাংসদ ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি নেতা হান্নান শাহর ডিওএইচএসের বাসা থেকে রোববার দুপুরে সাবেক বিএনপি সাংসদ ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। হান্নান শাহর সহকারী বাবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "নাজিম উদ্দিন সকালে স্যারের (হান্নান শাহ) বাসায় আসেন। এখান থেকে দুপুরে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়েছে।" কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে ভোলার চরফ্যাশন থানায় চারটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আলমকে চরফ্যাশনে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/আরএ/জিএনএ/১৪০০ ঘ.