২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন নির্বাচন আগে তা নির্ধারণে গণভোট চান বি. চৌধুরী

আগে উপজেলা না সংসদ নির্বাচন হবে- এ বির্তকের মীমাংসার জন্য গণভোট করার দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগে উপজেলা না সংসদ নির্বাচন হবে- এ বির্তকের মীমাংসার জন্য গণভোট করার দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "সরকারের উচিত এ ব্যাপারে জনগণের মত নেওয়ার জন্য গণভোটের ব্যবস্থা করা।" নির্বাচন কমিশন স