২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুর পরিবর্তন: সার্ককে সজাগ হওয়ার তাগিদ

জলবায়ুর পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় আসন্ন সার্ক সম্মেলনে সদস্য দেশগুলোকে আরো মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছে শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (এনডিএমসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - জলবায়ুর পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় আসন্ন সার্ক সম্মেলনে সদস্য দেশগুলোকে আরো মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছে শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (এনডিএমসিসি)। দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পারিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির ওপর গত ১৫ ও ১৬ জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত সার্ক দেশগুলোর এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এনডিএমসিসি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। সম্মেলনে সার্ক দেশগুলোর দুর্যোগ মোকাবেলাসংক্রান্ত সব কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সদস্য দেশগুলোর নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ডে যাতে দুর্যোগের ঝুঁকি না বাড়ে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সার্ক উন্নয়ন তহবিলে নির্দিষ্ট বরাদ্দ রাখারও আহ্বান জানান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়া দুর্যোগ মোকাবেলায় প্রতিটি সদস্য দেশের স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করারও আহ্বান জানানো হয় সম্মেলনে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সার্ক সদস্য দেশগুলোর জাতীয় ও আঞ্চলিক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সুধী সমাজের মতামতের ভিত্তিতে তৈরি ১০ দফা সুপারিশমালা দ্রুত ঘোষণার জন্য সম্মেলনের বক্তারা সার্কের সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান। বক্তারা জানান, সা