২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইল চুরির অভিযোগে সচিবালয়ে পরিচ্ছন্নতা কর্মী আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার ফাইল চুরির অভিযোগে মঙ্গলবার সচিবালয়ে আজিরুন্নেসা নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার ফাইল চুরির অভিযোগে মঙ্গলবার সচিবালয়ে আজিরুন্নেসা নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে পুলিশ। সচিবালয়ের নিরাপত্তা শাখার প্রধান ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুলতান আলম বলেন, "সকাল পৌনে ১১টার দিকে নিরাপত্তা কর্মী আজিরুন্নেসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা-১ শাখায় রক্ষিত বৃহত্তর চট্টগ্রাম এলাকার ১৯৯৮ ও ১৯৯৯ সালে ডিটেনশনপ্রাপ্ত দাগি আসামিদের ২৯টি গুরুত্বপূর্ণ ফাইল চুরি করেন। এগুলো একটি হাত ব্যাগে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সচিবালয়ের ৩ নম্বর গেটের নিরাপত্তা রক্ষীরা তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে ফাইলগুলো উদ্ধার করে।" তবে আজিরুন্নেসা সাংবাদিকদের জানান, ফাইলগুলো তিনি চুরি করেননি। বাতিল মনে করে বিক্রির জন্য নিয়েছিলেন। অসুস্থ ছেলের চিকিৎসার টাকা জোগাড়ের জন্য তিনি নথিপত্রগুলো বিক্রি করতে যাচ্ছিলেন। সুলতান আহমেদ জানান, আজিরুন্নেসাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/টিএইচ/এমএইচবি/১৭৫৮ ঘ.