২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করছি সবাই উপজেলা নির্বাচনে অংশ নেবে: যোগাযোগ উপদেষ্টা

আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতাকারী সব রাজনৈতিক দলই উপজেলা নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতাকারী সব রাজনৈতিক দলই উপজেলা নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। যোগাযোগ উপদেষ্টা বলেন,"সরকার উপজেলা নির্বাচন করতে চায়। উপজেলা নির্বাচন রাজনৈতিক বিষয় নয়। তাহলে কেন তারা (রাজনৈতিক দল) উপজেলা নির্বাচনের বিরোধিতা করছে তা আমি বুঝতে পারছি না। তবে আমি আশা করছি সবাই এ নির্বাচনে অংশ নেবে।" সাধারণ মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করতে শুরু করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, "একদিনে ভালো অবস্থা আনা যাবেনা। তবে আমরা আশা করি, যে উদ্যোগ নিয়েছি তাতে গুণগত পরিবর্তন সম্ভব হবে। নিশ্চিত করে বলতে পারি আগের তুলনায় ভালো মানুষরা নির্বাচনে আসবে।" উপদেষ্টা আরো বলেন,"দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন আইন করেছে। তবে কারো অধিকার ক্ষুণ