ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো পাঁচ মাস বাড়ানো হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, জাকির আহমেদ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আবু তালেবকে ভূমি আপিল বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ শিপলু জামানকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর প্রটোকল কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24