ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারের একটি পুকুর থেকে থেকে রোববার এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।
তিন-চার দিন আগে যুবকটিকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় বলে পুলিশ ধারণা করছে।
বিমানবন্দর থানার উপ পরিদর্শক সুবোধ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিকেল পৌনে ৪টার দিকে সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিলো নেভি-ব্লু প্যান্ট এবং কমলা প্রিন্টের চেকশার্ট।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০৫০ ঘ.
bdnews24