২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে পিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর পল্লবীতে রোববার জনতার পিটুনিতে মো. বাচ্চু (২৬) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এর আগে ছিনতাইকারীদের ছোড়া ককটেলে আহত হন ইস্রাফিল (৩২) নামে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক। ইস্রাফিল স্ট্যান্ডার্ড গ্র"পের একটি কারখানায় কর্মরত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে রোববার জনতার পিটুনিতে মো. বাচ্চু (২৬) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এর আগে ছিনতাইকারীদের ছোড়া ককটেলে আহত হন ইস্রাফিল (৩২) নামে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক। ইস্রাফিল স্ট্যান্ডার্ড গ্র"পের একটি কারখানায় কর্মরত। আহত ইস্রাফিল হাসপাতালে সাংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে পল্লবীর কালসি সাংবাদিক প্লট এলাকা থেকে পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে তিন থেকে চারজন ছিনতাইকারী তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইস্রাফিল এ সময় চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তাকে লক্ষ করে কয়েকটি ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে। একটি ককটেল কাছেই বিস্ফোরিত হলে আহত হন তিনি। পল্লবী থানার উপ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, ইস্রাফিলের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে বাচ্চু নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে পিটুনি দেয়। পল্লবী থানা পুলিশের একটি দল পরে বাচ্চুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদুল ইসলাম বলেন, "এলাকাবাসী জানিয়েছে বাচ্চু বিভিন্ন সাংবাদিক প্লটের আশপাশে আড্ডা দিত। তার আর কোনো পরিচয় জানা যায়নি।" এ ঘটনায় একটি মামলা দায়ের হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০৪৫ ঘ.