২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোটনের মুক্তির দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্র মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মুক্তির দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্র মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মুক্তির দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করে সংগঠনের নেতা-কর্মীরা এই স্মারকলিপি দেয়। এর আগে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র রোটনকে আটক করা হয়। এক বছরের বেশি সময় ধরে তাকে আটকে রাখা হয়েছে।" অবিলম্বে রোটনের মুক্তির জন্য উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি। ২০০৭ সালের ১৬ জানুয়ারি রাতে যৌথবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রোটনকে গ্রেপ্তার করে। হাইকোর্টের জামিনে ২০০৮ এর ১১ মে মুক্তি পাওয়ার পর কারাগারের ফটক থেকে আবার তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/এমএইচবি/১৯২৩ ঘ.