২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ছয়জনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শনিবার ছয় জন নিহত হয়েছেন। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই জন। সাভারে বাস চাপায় মারা গেছেন তিন পথচারী। চট্টগ্রামের পটিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। কুমিল্লায় দাউদকান্দিতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে মারা গেছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শনিবার ছয় জন নিহত হয়েছেন। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই জন। সাভারে বাস চাপায় মারা গেছেন তিন পথচারী। চট্টগ্রামের পটিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। কুমিল্লায় দাউদকান্দিতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে মারা গেছেন এক ব্যবসায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়কে ভোরে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাস চালকসহ ছয় জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক আবদুল মতিন (৪৫) ও তার সঙ্গী আলমগীর হোসেন (৫০)। নিহত অন্যদের এক জন বাস চালক বলে নিশ্চিত হওয়া গেলেও তাদের পরিচয় মেলেনি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসযাত্রী। যমুনা সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনিন্দ্য পরিবহনের একটি বাস লালমনিরহাট থেকে ঢাকায় দেওয়ানবাগ পীর সাহেবের মাজারে যাচ্ছিল। বাসের যাত্রীরা ছিল ওই পীরের মুরীদ। ভোর ৫টার দিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কোনাবাড়ি ৬ নম্বর সেতুর কাছে এলে বাসটির সঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।" দুর্ঘটনায় তিন জন বাস আরোহী ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাস ও ট্রাক করা হলেও ট্রাক চালক পলাতক। এ ঘটনায় যমুনা সেতু (পশ্চিম) একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বগুড়া প্রতিনিধি জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কৃষ্ণপুরে শনিবার সকালে গাছের সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকচালক ফজলুর রহমান (৩৫) ও ট্রাকের আরোহী সোহেল (২২)। ফজলুর রহমানের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। সোহেলের বাড়ি একই জেলার পত