২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ট্রাক চাপায় তিন পথচারী নিহত

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ট্রাকটি তুরাগ নদীতে পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

সাভার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে ট্রাকটি তুরাগ নদীতে পড়ে যায়। নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার সিংভাঙা এলাকার গোলাম উদ্দিন (৫৫) ও তার স্ত্রী জোহরা বেগম (৪২) এবং একই এলাকার ঝর্ণা বেগম (২২)। এরা সবাই দিনমজুর বলে পুলিশ জানিয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, ট্রাকটি সাভার থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ৯টার দিকে হেমায়েতপুরের মধুমতি মডেল টাউন এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই তিন পথচারী মারা যান। তিনি জানান, ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও তার সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.