২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅনশন শুরু করেছে আ. লীগ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আরো ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ, সারাদেশে রেশন চালু এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার বেলা সোয়া ১১টা থেকে ধানমণ্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসের ঘোষণার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 06:04 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আরো ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ, সারাদেশে রেশন চালু এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার বেলা সোয়া ১১টা থেকে ধানমণ্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোসের ঘোষণার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি শুরু হয়েছে। গণঅনশন কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এবং অবিলম্বে শেখ হাসিনাকে স্থায়ীভাবে মুক্তি দিতে হবে।" কার্যালয়ের বাইরে ছাউনির মধ্যে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সদস্যরা অনশনে অংশ নেন। শুক্রবার এক বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস গণঅনশন কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। গত ১৩ জুলাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেয় দলটি। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণঅনশন কর্মসূচির সময় দুই ঘণ্টা কমানো হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশনের ঘোষণা দেওয়া হলেও সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। দেশের অন্যান্য স্থানে নেতাকর্মীরা দলীয় কার্যালয়গুলোতে অনশনে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/জিএনএ/১১৫৯ ঃঘ.