ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মতিয়ার রহমান তালুকদারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত কর্ণেল ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক ও হাবিবুর রহমান সিরাজসহ সর্বস্তরের নেত্রকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।
জানাযা শেষে নেতাকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জামালপুরের সরিষাবাড়িতে ২য় নামাজে জানাযা শেষে দৌলতপুরের নিজ গ্রামে তাকে দাফন করা হবে।
মতিয়ার রহমান (৭৪) দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টায় সেগুনবাগিচায় নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১১৫৫ ঘ.
bdnews24