২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের জন্য কম দায়ী হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আর দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলাও নতুন চ্যালেঞ্জ হিসেবে যোগ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আর দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলাও নতুন চ্যালেঞ্জ হিসেবে যোগ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ওলে ডানবোল্ট মিয়স প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি তাকে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব সরোয়ার আলম সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা নোবেল কমিটির চেয়ারম্যানকে বলেন, "সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য আমরা সবচেয়ে কম দায়ী। অথচ আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এটা মোকাবেলায় সাহায্য করতে বিশ্বস