কিশোরগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। দণ্ডপ্রাপ্তের এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আদালত জরিমানার অর্থ ধর্ষিতকে দেওয়ার নির্দেশ দিয়েছে।
সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের একটি শিশু ধর্ষণের মামলায় বুধবার রায় দেন কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জিএসএম ফরিদ।
অভিযুক্ত বকুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। রায়ে আসামির এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই অর্থ ধর্ষিতকে দেওয়ার নির্দেশও দেওয়া হয় রায়ে।
দণ্ডপ্রাপ্ত বকুল বর্তমানে কারাগারে রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৫ অক্টোবর ব্রাহ্মণকচুরি গ্রামের সাত বছর বয়সী একটি শিশুকে তার ঘরে একা পেয়ে ধর্ষণ করে বকুল মিয়া।
পরে শিশুটির মা এ ঘটনায় বকুল মিয়াকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24