২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের স্বার্থ ক্ষুণ না করেই দিল্লি বৈঠকে ট্রানজিট ইস্যুটি তোলা হবে: ইফতেখার

দেশের স্বার্থ ক্ষুণ না করে ভারতের সঙ্গে আলোচনায় ট্রানজিট ইস্যুটি তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার নতুন দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এর ঠিক একদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বললেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বার্থ ক্ষুণ না করে ভারতের সঙ্গে আলোচনায় ট্রানজিট ইস্যুটি তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার নতুন দিল্লিতে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এর ঠিক একদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বললেন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করে আসছে। বুধবার সরকারের সঙ্গে সংলাপে জাতীয় গণতান্ত্রিক পার্টিও (জাগপা) ভারতের সঙ্গে ট্রানজিট বিষয়ক আলোচনার বিরোধিতা করে। এর পরিপ্রেক্ষিতে সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, "ট্রানজিট ইস্যুটি এমনভাবে উত্থাপন করা হবে, যাতে আমাদের দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ