২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ব্যবসায়ীকে খুন করে ১০ লাখ টাকা ছিনতাই

সদর উপজেলার শায়েস্তাগঞ্জে রোববার এক ব্যবসায়ীকে হত্যা করে তার কাছে থাকা ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

হবিগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শায়েস্তাগঞ্জে রোববার এক ব্যবসায়ীকে হত্যা করে তার কাছে থাকা ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম- মোহাম্মদ আলী (৪৮)। তিনি শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে ধান-চালের ব্যবসা করতেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চক্রবর্তী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জের ধান চাল ব্যবসায়ী হাজী মোহাম্মদ আলী (৪৮) স্থানীয় একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে সুতাং বাজারে তার আড়তে যাচ্ছিলেন। শায়েস্তাগঞ্জের 'ফিশারি' এলাকায় পৌঁছানোর পর একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে দৃর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। আহত মোহাম্মদ আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে ওসি জানান। এ ব্যাপারে মোহাম্মদ আলী ছোট ভাই আবু সাঈদ থানায় মামলা করেছেন। পৃথক ঘটনায় শায়েস্তগঞ্জের উবাহাটা গ্রামে খুন হয়েছেন এক নারী। ওসি নির্মল চক্রবর্তী জানান, রাস্তা দিয়ে গরু নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকালে শাহ আলম ও নূর আলম নামের দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী মীর হোসেনের ঝগড়া হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মীর মোসেনের স্ত্রী বানু (৬০) আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএসবি/২১৫১ ঘ.