২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পুলিশের 'এনকাউন্টারে' সাবেক ইউপি সদস্য নিহত

শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় শনিবার গভীররাতে পুলিশের কথিত এনকাউন্টারে একজন সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম- আবু হানিফ (৪৮)। তিনি উপজেলার বাগাবো ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তারা বাড়ি ইউনিয়নের খৈইনখুট গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

নরসিংদী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় শনিবার গভীররাতে পুলিশের কথিত এনকাউন্টারে একজন সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম- আবু হানিফ (৪৮)। তিনি উপজেলার বাগাবো ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তারা বাড়ি ইউনিয়নের খৈইনখুট গ্রামে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, তারা গোপনে জানতে পারেন- উপজেলার কুন্দারপাড়া সোনাইমুড়ি এলাকার একটি পরিত্যক্ত ঘরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ রাত ৩টার দিকে তাদের ধরার জন্য সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা নিক্ষেপ করে। পুুলিশও পাল্টা গুলি চালায়। এতে আবু হানিফ ও সোহরাব নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের গ্রেপ্তার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হানিফ মারা গেছেন। সোহরাবকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, গোলাগুলিতে উপ-পরিদর্শক (এসআই) কেএম আজিজ গুলিবিদ্ধ হন। ডাকাতদের বোমার আঘাতে আহত হন এসআই সাইদুর রহমান ও তিনি আহত হয়েছেন। আহত সাইদুরকে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় চারটি মামলা হয়েছে বলে ওসি জানান। তিনি আরও জানান, হানিফা বিরুদ্ধে থানায় ডাকাতিসহ শিবপুর ও রায়পুর থানায় ১৪টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.