ফেনী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বাস্তবায়নের দাবিতে ফেনীতে রোববার সকালে 'স্থির মানববন্ধন' কর্মসূচি পালিত হয়েছে।
ফেনী বাস্তবায়ন পরিষদের আহ্বানে এ কর্মসূচি চলাকালে ১৫ মিনিট থমকে ছিল গোটা শহর।
সকাল ১১টায় বাঁশি বাজিয়ে কর্মসূচির সূচনা করা হয়। শহরের ট্রাংক রোড, শহীদ শহিদুল্লাহ কায়সার রোড, কলেজ রোডসহ বিভিন্ন পয়েন্টে সড়কের দুপাশে হাতে হাত ধরে দাঁড়িয়ে পড়েন হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল বিভিন্ন সে
bdnews24