২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা-মীম গ্র"পের মালিক আজাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা

ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদের মালিক হওয়ায় হা-মীম গ্র"পের স্বত্বাধিকারী ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদের মালিক হওয়ায় হা-মীম গ্র"পের স্বত্বাধিকারী ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা রোববার রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন। এজাহারের বরাত দিয়ে রমনা থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কে আজাদ তার ঘোষিত আয়ের বাইরে ২০ কোটি ৩৬ লাখ টাকার সম্পত্তির মালিক। তিনি ওই সম্পদের তথ্য কমিশনের জমা দেওয়া হিসাব বিবরণীতে গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/জিএনএ/১৭৪৪ ঘ.