২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কুয়াকাটায় আদিবাসী তরুণী ধর্ষণ মামলায় শাহিন সিকদার (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

পটুয়াখালী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াকাটায় আদিবাসী তরুণী ধর্ষণ মামলায় শাহিন সিকদার (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এমএ মতিন এ রায় দেন। দণ্ডিত শাহিন সিকদার বর্তমানে পলাতক। ২০০৩ সালের ১৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শাহিন সিকদার কুয়াকাটার কেরানীপাড়ায় একজন আদিবাসী তরুণীকে ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ২০০৪ সালের ২৫ জুন ওই তরুণী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে শাহিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই বছর ১৭ আগষ্ট তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৫ ঘ.