২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ষড়যন্ত্র করছে: মুজাহিদ

সরকার বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "যারা দেশ চালাচ্ছে তাদের সঙ্গে অতীতে জনগণের কোনো সম্পর্ক ছিল না। তারা এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ষড়যন্ত্র করছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

দিনাজপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি বলেন, "যারা দেশ চালাচ্ছে তাদের সঙ্গে অতীতে জনগণের কোনো সম্পর্ক ছিল না। তারা এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ষড়যন্ত্র করছে।" শনিবার দিনাজপুর লোকভবনে জামায়াতে ইসলামীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ কথা বলেন। তিনি বলেন, "বিদেশিদের কথায় নাচলে নির্বাচন কমিশনের কোনো কাজ করার দরকার নেই। আমাদের দেশের ব্যাপারে অন্য কোনো দেশের কথা বলার অধিকার নেই। কিভাবে কবে কোন পদ্ধতিতে কখন নির্বাচন হবে তা এদেশের জনগণ নির্ধারণ করবে।" মুজাহিদ বলেন, "বর্তমান সরকার এখন পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে। যারা লগি-বৈঠা নিয়ে মানুষ মেরে জরুরি অবস্থা এনেছে সরকার তাদের সঙ্গে আঁতাত করে নির্বাচন করতে চায়।" পাতানো নির্বাচন জনগণ প্রতিহত করবে বলেও হুঁশিয়ার করেন তিনি। জেলা জামায়াত আমির আফতাব উদ্দীন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিস সদস্য মাওলানা মমতাজ উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.