ফেনী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবিতে শনিবার আন্দোলনের ডাক দিয়েছে ফেনী ইপিজেড বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন।
আন্দোলনের অংশ হিসেবে রোববার বেলা ১১টায় 'স্থির ফেনী মানববন্ধন' কর্মসূচি পালন করা হবে। এর পর জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের আহ্বায়ক ও ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. আলাউদ্দিন।
লিখিত বক্তব্যে ফেনী ইপিজেড দ্রুত বাস্তবায়নে বিরোধিতাকারী গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তিকে বয়কট ও প্রতিহত করা, ভূমি মালিকদের ন্যায্য পাওনা প্রদান ও ভূমিহীনদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- পৌর মেয়র নুরুল আবসার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউদ্দিন মিষ্টার, সেক্রেটারি মো. ফারুক হারুন, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমিনুর রহমান, ফেনী প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদার ও বাস্তবায়ন পরিষদ সদস্য সচিব, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বখতেয়ার ইসলাম মুননা।
ফেনী জেলা প্রশাসক মো. মাসুম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবির ভিত্তিতে প্রায় দুই মাস আগে ফেনী ইপিজেড বাস্তবায়নের কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24