২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের দৃঢ় বিশ্বাস, ডা. তোজাম্মেলই স্ত্রীর হত্যাকারী

রাজধানীর মিরপুরে গৃহবধু ফাহমিদা আকতার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া তার স্বামী ডা. তোজাম্মেল ও আত্মীয় হুমায়ুন কবীর রিমান্ডে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোন তথ্য দেয়নি। তবে পুলিশ বলছে, ডা. তোজাম্মেলই যে পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করছে সে ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিত। কিন্তু খুবই ধূর্ত প্রকৃতির হওয়ায় তিনি কিছুতেই জড়িত থাকার বিষয়টি স্বীকার করছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে গৃহবধু ফাহমিদা আকতার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া তার স্বামী ডা. তোজাম্মেল ও আত্মীয় হুমায়ুন কবীর রিমান্ডে জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোন তথ্য দেয়নি। তবে পুলিশ বলছে, ডা. তোজাম্মেলই যে পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করছে সে ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিত। কিন্তু খুবই ধূর্ত প্রকৃতির হওয়ায় তিনি কিছুতেই জড়িত থাকার বিষয়টি স্বীকার করছেন না। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাজমার স্বজনরা। তারা অভিযোগ করেছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি রক্তাক্ত বটিসহ বিভিন্ন আলামত থেকে হত্যাকারীর হাতের ছাপ এবং পায়ের ছাপ উদ্ধারের জন্য পুলিশ তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি ঘটনার পর পাঁচ দিন হয়ে গেলেও তা পরীক্ষার কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এসব আলামত থেকে হত্যাকারীর হাতের ছাপ খুঁজে পাওয়ার সম্ভবনাও কমে আসছে। ডা. তোজাম্মেলের চারদিনের রিমান্ডের মেয়াদ শুক্রবার শেষ হবে। অন্যদিকে তার বড় ভাবীর ভাই হুমায়ুন কবীরের তিনদিনের রিমান্ড বৃহস্পতিবার শেষ হওয়ায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে আরও একদিনের রিমান্ডে পাঠিয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডা. তোজাম্মেলই যে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা আমরা অনেকটাই নিশ্চিত। তবে খুবই ধূর্ত প্রকৃতির হওয়ায় তিনি কিছুতেই জড়িত থাকার বিষয়টি স্বীকার করছেন না।" তিনি বলেন, "হত্যাকারীরা ওই বাসায় ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেছে। কিন্তু বাসায় ডাকাতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। হত্যার পর বাসায় তালা লাগিয়ে ডাকাতদের পালানোরও কথা নয়। তাছাড়া, তোজাম্মেল হোসেন নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলেই বাসায় ঢুকেছিলেন। ডাকাতির ঘটনা হলে হত্যার কাজে ব্যবহৃত বটিটি পরিস্কার করে অন্যঘরে রাখত না। হত্যাকারী বটিটি সরিয়ে অন্য ঘরে রেখেছিল। আমার ধারণা এ ঘটনায় বেশ কয়েকজন ভাড়াটে খুনি অংশ নিয়েছে। নাজমাকে হত্যার পর সারারাত ওই বাড়িতে অবস্থান করে সকালে হয়তো তারা বের হয়ে যায়। পরে ডা. মোজাম্মেলও বাসায় তালা মেরে বাইরে চলে যান।" মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম রাব্বানি তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে জানিয়ে বলেন, "জিজ্ঞাসাবাদে ডা. মোজাম্মেল নিজে খুনের বিষয়টি স্বীকার না করলেও আমরা একটি পর্যায়ে পৌঁছে গেছি। এ পরিস্থিতিতে তিনি যে কোন সময় স্বীকারোক্তি দিতে পারেন বলে আশা করছি। এছাড়া এই দফায় না স্বীকার করলে তাদের আবার রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করব।" নিহতের বড়ভাই ভাই জামশেদুল হক হাতের ছাপ না নেওয়া ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) বিরুদ্ধে সুরতাহাল প্রতিবেদন ও জব্দতালিকার অনুলিপি দেওয়াসহ বিভিন্ন আইনি ব্যাপারে তাদের সঙ্গে অসহযোগিমূলক আচরণ করছেন অভিযোগ করেছেন। তোজাম্মেল হোসেনের লোকজন থানা-পুলিশের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে তাকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি । জামশেদুল জানান, এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে তারা পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে মামলার তদন্তভার সিআইডি অথবা অন্যকোন গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন। উদ্ধার করা বটিসহ অন্যান্য আলামত থেকে হাতের ছাপ ও বাসার মেঝে থেকে পায়ের ছাপ না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "আসলে বটিটিতে যে পরিমাণ রক্ত লেগে থাকার কথা, তা ছিল না। আর লাশ যে বাথরুমে পড়ে ছিল, বটিটি বেশ দূরে আরেকটি বাথরুমে পাওয়া যায়। এ থেকে ধারণা করা হচ্ছে হত্যাকারী তার হাতের ছাপ মুছে ফেলার জন্য ঘটনার পর বটিটি পরিষ্কার করেছে। তাছাড়া ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই নিহতের ভাই-বোন এবং ডা. মোজাম্মেলের আত্মীয়-স্বজন ওই বাসায় ঢুকে পড়ে। এ কারণে সেখানকার অনেক আলমতই নষ্ট হয়ে যায়। ফলে ফিঙ্গার প্রিন্ট বা ফুট প্রিন্ট পরীক্ষা করলেও তেমন কোন প্রমাণ পাওয়া যেতো না।" তিনি আরও বলেন, "এছাড়া লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। সে কারণে ওইদিন আর সিআইডির ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া সম্ভব হয়নি।" তবে নিহতের ভাই জামশেদুল হক বলেন, "এ কথা ঠিক না। আমরা খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিরপুরের উদ্দেশে রওনা হই। আমরা সেখানে পৌঁছানোর আগেই পুলিশ বাসার ভেতরে ঢোকে।" মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রাব্বানি বলেন, "জিজ্ঞাসাবাদে ডা. তোজাম্মেলের মুখ দিয়ে কোন কথা বের করা যাচ্ছে না। তিনি শূধু একটি কথাই বলছেন, আমি কোন কথা বলব না। কথা বলবে আমার লাশ। সত্যিই আমি জড়িত থাকলে আল্লাহ তা দেখেছে।" ডা. তোজাম্মেলের একাধিক কার্যালয় থাকলেও সেসবে তল্লাশি চালানো হচ্ছে না কেন প্রশ্ন করা হলে তিনি বলেন "আমরা পঙ্গু হাসপাতালে তার কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য গিয়েছিলাম। কিন্তু কক্ষটি তালাবদ্ধ থাকায় ফিরে এসেছি।" নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের ব্যাপারে তদন্ত কর্মকর্তা বলেন, "মোবাইলটি উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে মোবাইলফোন কোম্পানি থেকে তার কললিস্ট সংগ্রহ করেছি। কললিস্ট পরীক্ষা করে সেখান থেকে আমরা সাম্ভব্য খুনি সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করছি।" নিহত নাজমার আরেক ভাই মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মদ, নারী ও জুয়া নিয়েই পড়ে থাকতেন তোজাম্মেল। প্রতিদিন তার আয় ২০ হাজার টাকার বেশি হলেও এসব বদ অভ্যাসের কারণে কোন সঞ্চয় ছিল চনা। এ নিয়ে নাজমার সঙ্গে সবসময় ঝগড়া লেগেই থাকত।" মেহেদী হাসান আরও জানান, ডা. তোজাম্মেলের সঙ্গে বিশ্ববিদ্যালয় পড়