২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের চরজয়নগর গ্রামে শুক্রবার প্রায় ৫০ জন আহত হয়েছে। এ সময় সাতটি বাড়ি ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

নড়াইল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের চরজয়নগর গ্রামে শুক্রবার প্রায় ৫০ জন আহত হয়েছে। এ সময় সাতটি বাড়ি ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো মামলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে আনসার জমাদ্দার (৫৫), ইউসুফ (২৪), আজগর (৩০), জাফর জমাদ্দার (৩৫), হারুন সিকদার (২৮), মনু শেখ (৩০), রিপন সিকদার (২৪), ছবা সিকদার (৫০), লুৎফর জমাদ্দার (৫৫), রফিকুল (৪০), হানিফ বিশ্বাস (৫০), ওসমান সিকদার (২৫), ইকরাম জমাদার (২২), বাকা সিকদার (৪১), এরশাদ সিকদার (২২) ও শরিফুলকে (৩৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরজয়নগর গ্রামের আনসার উদ্দিন জমাদ্দার (৫৫) ও পিরু শেখের (৫০) দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত ৬ জুলাই আনসারের লোকজন পিরু শেখের লোকজনের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এর জের ধরে শুক্রবার সকালে পিরু শেখের লোকজন আনসার জমাদ্দারের বাড়িতে হামলা করতে গেলে আনসার গ্র"পের লোকজন বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। রফিকুল ইসলাম বলেন, "প্রায় দুই ঘণ্টা সংঘর্ষে উভয়পক্ষ ঢাল-সড়কি, লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় উভয় গ্র"পের দলনেতার বাড়িসহ সাতটি বাড়ি ভাঙচুর করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩৭ ঘ.