সিলেট, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে শুক্রবার সকালে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম তেরা মিয়া (৫৫)।
আহতদের পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরা গ্রামের বাসিন্দা তেরা মিয়া ও বিরাই মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল।
শুক্রবার সকাল ১০টার দিকে ওই দুই ব্যক্তির পক্ষের লোকজন জমি দখল করতে গেলে দু'পক্ষ দেশীয় অস্ত্র
bdnews24