ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির পুনর্নির্বাচিত হয়েছেন। শুক্রবার দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিশের শুরার অধিবেশনে দু' বছরের জন্য কেন্দ্রীয় মজলিশে আমেলা (নেতৃত্বের সর্বোচ্চ কমিটি) পুনর্গঠন করা হয়েছে।
পুরানা পল্টনে আইসিসি মিলনায়তনে দলের দুদিন ধরে চলা অধিবেশনে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। শুক্রবার অধিবেশনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন রেজাউল করীম।
পুর্নগঠিত কমিটিতে মহাসচিব হয়েছেন মাওলানা ইউনুস আহমদ। নায়েবে আমির হয়েছেন মাওলানা আবদুর রশিদ, আল্লামা মোস্তফা আল হোসাইনি ও মাওলানা আবুল বাশার।
যুগ্ম মহাসচিবরা হলেন মাওলানা গাজী সাইফউদ্দিন ইয়াহইয়া ও মাওলানা আবু জাফর আহমদুল্লাহ; সহকারী মহাসচিব মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯২৫ ঘ.
bdnews24