ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরে অবস্থিত 'ওর্য়াম মি উলেন মিলস্ লিমিটেড' নামের কম্বল কারখানা দীর্ঘ ২৫ বছর পর আবার নিজ দায়িত্বে নিয়েছে কারা কর্তৃপক্ষ।
ইজারা বাতিলের বিরুদ্ধে ইজারাদার পক্ষের আবেদন বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দিলে কারা কর্তৃপক্ষ কারখানাটির দখল নেয়। ইজারাদার পক্ষ কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে জোর করে কারখানাটি দখলে নেওয়ার অভিযোগ করেছে।
কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারা কর্তৃপক্ষ ১৯৮৩ সালে প্রথমে ২৫ বছরের জন্য কারখানাটি ইজারা দেয়। এর সাত বছর পার হওয়ার আগেই ১৯৯০ সালে আবার ৩০ বছরের জন্য কারখানাটি ইজারা দেওয়া হয়। বছরে মাত্র ৫০ হাজার টাকা ভাড়ায় কারখানাটি ইজারা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, "কম্বল কারখানাটি কারাগারের বন্দিশালার প্রাচীর ঘেষে তৈরি করা। কারখানাটি ইজারা দেওয়ার পর কারাগারের নিরাপত্তায় বিঘ
bdnews24