২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য মজুদ গড়ে তুলতে একমত হয়েছে বিমসটেক

খাদ্যদ্র্রব্যের উচ্চমূল্য ও জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদন হ্রাস পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব খাদ্য মজুদ (ফুড ব্যাংক) গড়ে তুলতে নীতিগতভাবে একমত হয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খাদ্যদ্র্রব্যের উচ্চমূল্য ও জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদন হ্রাস পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব খাদ্য মজুদ (ফুড ব্যাংক) গড়ে তুলতে নীতিগতভাবে একমত হয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ। বুধবার বে অব বেঙ্গল মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল এন্ড ইন্ডাসট্রিয়াল কো-অপারেশনভূক্ত (বিমসটেক) দেশগুলোর দারিদ্র বিমোচন বিষয়ে প্রথম মন্ত্রিপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে, ফুড ব্যাংক গড়ার বিষয়টি নিরীক্ষার পর পরবর্তী মন্ত্রিপর্যায়ের বৈঠকে উত্থাপন করা হবে। আগামী বছরের দ্বিতীয় ভাগে এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সকালে ঢাকার সোনারগাঁ হোটেলে এই বৈঠকে উদ্বোধন করেন। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সম্মেলন শেষে সাংবাদিকদের বলেন, "আমরা বিমসটেকের অন্তর্ভুক্ত দেশগুলোর ফুডব্যাংক স্থাপনের বিষয়ে সুপারিশ করেছি এবং এটি গড়ে তুলতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।" তিনি সম্মেলনে আলোচিত মূলবিষয়গুলো সাংবাদিকদের জানান। এর আগে সম্মেলনের প্রথম দিনে মঙ্গলবার সদস্য দেশগুলোর সিনিয়র কর্মকর্তারা মন্ত্রিপর্যায়ের বৈঠকের জন্য সুপারিশমালার খসড়া তৈরি করেন। মন্ত্রিপর্যায়ের বৈঠকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে সাতটি সুপারিশ প্রণয়ন করা হয়। উপদেষ্টা বলেন, "আগামী বছরের দ্বিতীয় ভাগে নেপালে অনুষ্ঠেয় মন্ত্রিপর্যায়ের বৈঠকে প্রস্তাবটি (খাদ্য মজুদ স্থাপন) উত্থাপন করা হবে।" তিনি আরও জানান সদস্য দেশগুলো থেকে দারিদ্র দূর করার একটি কর্মপন্থা নির্ধারণ করতে একমত হয়েছে বিমসটেকের দেশগুলো। মির্জ্জা আজিজ বলেন, "সম্মেলনের বড় অর্জন হচ্ছে, আমরা সদস্য দেশগুলো থেকে দারিদ্র দূর করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একমত হয়েছি।" বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে ও টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। ভুটানের অর্থমন্ত্রী লিয়োনপো ওয়াংদি নোরবু, ভারতের পল্লী উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী চন্দ্র শেখর সাহু, মিয়ানমারের জাতীয় পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী কর্নেল থুইয়ান জ, নেপালের জাতীয় পরিকল্পনা কমিশন সদস্য ড. পোশ রাজ পান্ডে, শ্রীলঙ্কার জাতি গঠন ও রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন বিষয়ক মন্ত্রী আর এম কে রত