২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল থেকে নবজাতক চুরি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগ থেকে মঙ্গলবার এক নবজাতক চুরি হয়েছে। বুধবার শিশুটির বাবা মোহাম্মদ ছগীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগ থেকে মঙ্গলবার এক নবজাতক চুরি হয়েছে। বুধবার শিশুটির বাবা মোহাম্মদ ছগীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে হাসপাতালের গাইনি বিভাগে বাঁশখালীর রায়ছটা গ্রামের মোহাম্মদ ছগীরের স্ত্রীর একটি সন্তান হয়। শারীরিক অসুস্থতার কারণে শিশুটিকে গাইনি ওয়ার্ডে না রেখে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয়। তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নার্গিস নামে একজন ছগীরের আত্মীয় পরিচয় দিয়ে শিশুটি নিয়ে যায়। ঘটনা জানাজানি হবার পর হাসপাতালের সব গেট বন্ধ করে ব্যাপক তল্লাশি চালিয়েও শিশুটি পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২১২৮ ঘ.