চাঁদপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক)- একই স্থানে জেলা ও শহর বিএনপি সভা আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় বুধবার পুলিশ তাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়। খোন্দকার দেলোয়ারপন্থী জেলা বিএনপি ও হাফিজ সমর্থক শহর বিএনপির নেতাকর্মীরা পরে আলাদা স্থানে সভা করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুর শহরে বিএনপির দলীয় কার্যালয়ে একই সময়ে আলোচনা সভা আহ্বান করেছিল শহর ও জেলা বিএনপি। কিন্তু প্রশাসন কোনো পক্ষকেই সভা করার অনুমতি দেয়নি।
জেলা বিএনপি পরে শহরের ট্রাকরোড এলাকায় জামায়াত কার্যালয়ে এবং শহর বিএনপি বিপণীবাগ বাজার এলাকায় সভা করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র নেতা জাহাঙ্গীর হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনা সভার জন্য আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর মডেল থানার অনুমতি নেই। কিন্তু তথাকথিত সংস্কারপন্থী সাবেক সাংসদ এস এ সুলতান টিটুর লোকজন কর্মসূচি পণ্ড করার জন্য ওই স্থানে পাল্টা সভা ডাকে।"
অন্যদিকে, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া বলেন, "আমরাই আগে কর্মসূচি দিয়েছিলাম।"
রাজবন্দিদের মুক্তির জন্য কেন্দ্রীয় বিএনপি ঘোষিত 'দাবি দিবস' পালন উপলক্ষে বিএনপির দু'গ্র"প এ কর্মসূচি আহ্বান করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০২৭ ঘ.
bdnews24