২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী আলেয়া আজমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী আলেয়া আজমকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এস এম মফিদুল ইসলামের জমা দেয়া অভিযোগপত্র গ্রহণ করে সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক দুপুরে এ আদেশ দেন। অভিযোগপত্রে মির্জা আজমকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। এছাড়া আলেয়া আজমকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছিল। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ১৫ জুলই দিন ধার্য করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশন গত ১০ জানুয়ারি রমনা মডেল থানায় এ মামলা দায়ের করে। এতে মির্জা আজমের স্ত্রী আলেয়া আজমকেও আসামি করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা এস এম মফিদুল ইসলাম গত সোমবার আদালতে অভিযোগপত্র দেন। এতে বলা হয়, মির্জা আজম তার ঘোষিত আয়ের বাইরে ৫৬ লাখ ২০ হাজার ২১৪ টাকার সম্পদের মালিক হয়েছেন এবং কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৩৪ লাখ ৮৪ হাজার ৬৭৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৫২ ঘ.