চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়াবহ আর্সেনিক ঝুঁকির মধ্যে বাস করছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাই নবাবগঞ্জের মানুষ। জেলায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে বাস করছে পৌরবাসী। খোদ শহরেই প্রয়োজনীয় বিকল্প পানি সরবরাহ না থাকায় বাধ্য হয়েই মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করছে। পৌর এলাকার ১২৮টি পাড়ার মধ্যে ১১৫টিতেই অগভীর নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন রবিউল হাসান ডলার।
চাঁপাই নবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় এ পর্যন্ত ৮৪৫ জন আর্সেনিকোসিস রোগী সনাক্ত করেছে। কয়েক বছরে পৌর এলাকার উপরাজারামপুর মহল্লার একটি পরিবারের আটজন মারা গেছেন বলে ওই পরিবারের একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে মোট মৃতের কোনো সংখ্যা সিভিল সার্জন কার্যালয়ে নেই।
জেলায় ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাওয়ায় পানিতে আর্সেনিকের মাত্রা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন ডা. মো. শাহ আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স
bdnews24