২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলা

মিথ্যা তথ্য দিয়ে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিনউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। চট্টগ্রামের সিনিয়র বিশেষ জজ এবং মহানগর দায়রা জজ এন এম বশিরুল্লাহর আদালতে সোমবার বিকেলে এ মামলা করেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অতিরিক্ত সহকারী কমিশনার জিয়াউল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 06:22 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা তথ্য দিয়ে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিনউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। চট্টগ্রামের সিনিয়র বিশেষ জজ এবং মহানগর দায়রা জজ এন এম বশিরুল্লাহর আদালতে সোমবার বিকেলে এ মামলা করেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অতিরিক্ত সহকারী কমিশনার জিয়াউল হক। মঙ্গলবার শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নেন এবং আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিউদ্দিন চৌধুরী কর বছর ২০০৪-০৫ ও ২০০৬-০৭ এর হিসাব বিবরণীতে এক কেটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকা গোপন করেছেন। এর বিপরীতে তিনি ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা কর ফাঁকি দিয়েছেন। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১২৬ ও ১৬৫ ধারা এবং জরুরি বিধিমালার ২০০৭-এর ১৫ ধারায় মামলাটি করা হয়েছে বলেও জানান তিনি। এ বি এম মহিউদ্দিন চৌধুরী বর্তমান ঢাকা কারাগারে আটক আছেন। ২০০৭ সালের ৭ মার্চ তাকে চট্টগ্রামের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারধীন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএইচবি/০০০২ ঘ.