২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকির টাকা না পাওয়ার অভিযোগ কৃষকরাই জানাল উপদেষ্টাকে

ডিজেল কিনতে গত অর্থবছরে কৃষকদের জন্য ভর্তুকি ছিল প্রায় আড়াইশ কোটি টাকা। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে বরাদ্দ প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা। অথচ সাধারণ কৃষকরা বলছেন, বোরো মৌসুমে অনেক ক্ষেত্রেই ভর্তুকির টাকা তাদের হাতে পৌঁছায়নি। এ অভিযোগের কথা সরাসরি জেনে অনিয়ম দূর করার নির্দেশ দিয়েছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। উপদেষ্টার সঙ্গে থেকে মাঠপর্যায়ের কৃষকদের অবস্থা জানিয়েছেন আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের উচ্চমূল্যের ধাক্কা সামাল দিতে ডিজেল কেনায় কৃষকদের ভর্তুকি দিচ্ছে সরকার। গত অর্থবছরে এ জন্য বরাদ্দ ছিল প্রায় আড়াইশ কোটি টাকা। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে বরাদ্দ প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা। অথচ সাধারণ কৃষকরা বলছেন, গত বোরো মৌসুমে অনেক ক্ষেত্রেই ভর্তুকির টাকা তাদের হাতে পৌঁছায়নি। তাদের অভিযোগের কথা মাঠপর্যায়ে পরিদর্শনের সময় সরাসরি জেনেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। অনিয়ম দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা গত শুক্র ও শনিবার রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। কৃষকরা এ সময় ডিজেলের ভর্তুকির টাকা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অসংখ্য অভিযোগ জানান। একইসঙ্গে তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের তত্ত্বাবধানে ভর্তুকির তালিকা তৈরির নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন। সাধারণ কৃষকরা অভিযোগ করেন, তালিকা তৈরির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরা রাজনৈতিক মতাদর্শকে অগ্রাধিকার দেন। নির্বাচনে ভোটের রাজনীতির সমীকরণ মাথায় রেখে বেছে বেছে দলীয় সমর্থক ও কর্মীদেরই দেওয়া হয় ভর্তুকির টাকা। উপদেষ্টা এ সময় ভর্তুকির টাকা বরাদ্দের তালিকা তৈরির ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার নির্দেশ দেন। তালিকা করার সময় সংশ্লিষ্ট এলাকার স্কুল-কলেজের শিক্ষক, সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেও বলেন তিনি। তালিকা তৈরির কাজ শেষ হলে একটি নির্দিষ্ট দিনে কোনো জনগুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়ে দেওয়া বা সম্ভব হলে স্থানীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপন আকারেও দেওয়ার পরামর্শ দেন কৃষি উপদেষ্টা। সফরের শেষ দিন সকালে রংপুর জেলার গঙ্গাচড়া থানার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান সি এস করিম। পথে আকস্মিকভাবে গাড়িবহর থামে নিলকচণ্ডি গ্রামে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় উপদেষ্টা গাড়ি থেকে নেমে ব্যক্তিগত সহকারীর মাধ্যমে ডেকে পাঠান পাশের মাঠে কর্মরত কৃষকদের। নির্ভয়ে কথা বলার আশ্বাস পেয়ে কৃষকরা জানান তাদের নানান অভিযোগ। নিলকচণ্ডি গ্রামের মধ্যবিত্ত কৃষক আতিয়ার রহমান (৪৮) বলেন, "ডিজেলের ভর্তুকির টাকার যেই তালিকা করছিলো তাগো বেশিরেই আমরা কেউ চিনি না। তালিকার দুইজনরে চিনবার পারলেও হেগো প্রায় পাঁচ একর কইরা জমি রইছে।" ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, "ভর্তুকির টাকার জন্যি উপজেলায় যাইয়া দেখি আসল কৃষকরা একটা টোস্ট বিস্কুট আর লাল চা দিয়া দুপুরে খাওন খায়। আর আসল কৃষক না হইয়াও চেয়ারম্যান-মেম্বারগো চামচামি কইরা অনেকে মোটা টাকা তুলছে। হেগো খাওনের বাহার দ্যাহে কে!" দুই একর জমির মালিক একই গ্রামের আরেক কৃষক মনা মিয়া বলেন, "ডিলারের দোকান থেইকা পাঁচ বস্তা সার কেনার জন্যি কাঠফাট্টা রোদ্দুরের মধ্যি সারাদিন ডিলারের দোকানের সামনে লাইনে খাড়াইয়া থাকছি। এভাবি দুইদিন লাইনে দাঁড়াইয়া সার পাইছি মোটে ৩০ কেজি।" একই গ্রামের কৃষক সাদেক আলী বলেন, "কৃষি অফিসের মাধ্যমে ভর্তুকির টাকা দিলে তাও কিছু পাওন যায়। কিন্তু চেয়ারম্যান-মেম্বারগো মাধ্যমে দিলে কিছুই পাওন যায় না। ভুয়া নাম-ঠিকানা ও স্বাক্ষর কইরা নিজেরাই আশি ভাগের উপর টাকা মাইরা দেয়। আর দুইএকজন ছিঁটেফোটা যা পায়, তারা সবাই দলের লোক।" উপদেষ্টার সঙ্গে কথা বলার এক পর্যায়ে কয়েকজন কৃষক ভর্তুকির টাকা মেরে দেওয়ার জন্য দায়ী করে সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজার ও কৃষি কর্মকর্তাদের। এ সময় কৃষি অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক কামাল শরিফুল ইসলাম তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। উপদেষ্টা ওই কৃষি কর্মকর্তাকে বাধা দিয়ে বলেন, "আপনারা কোনো কথা বলবেন না। এখানে আপনাদের কথা শুনতে আসিনি। এখানে এসেছি কৃষক ভাইদের কথা শোনার জন্য; তাদের কথা বলতে দিন।" এভাবে প্রায় আধ ঘণ্টা ধরে কৃষকদের অভিযোগ জানার পর আরেকটি গ্রামে যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগে সি এস করিম কৃষি অধিদপ্তরের মহাপরিচালককে ডেকে বলেন, "ডিজি সাহেব আপনার ডিডিতো মাঠে এসে কাজ করে না। তার বিরুদ্ধে কৃষকদের অনেক অভিযোগ। এ ব্যাপারে তদন্ত করে কী ব্যবস্থা নেওয়া যায় দেখেন।" সফর শেষে কৃষি উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স