ময়মনসিংহ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৌরিপুর-ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে সোমবার গভীর রাতে একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাত ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই রুটে ট্র্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা।
ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৩টার দিকে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল।"
তিনি জানান, সকালে একটি উদ্ধারকারী ট্রেন বগিগুলো সরিয়ে নেওয়ার পর ভৈরব হয়ে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24