মাগুরা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা-যশোর সড়কের কৃষ্ণপুর এলাকায় মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় খান আশরাফুল হক মাছুম (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
তিনি শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলে জানিয়েছে পুলিশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, দুপুর সাড়ে ১২টার শালিখা উপজেলা যুব উন্নয়ন বিভাগের মাঠ সংগঠক (ফিন্ড অগানাইজার) মাছুম অফিসের কাজে মোটরসাইকেলে শতখালী এলাকায় যাচ্ছিলেন।
কৃষ্ণপুর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাছুমের বাড়ি মাগুরা শহরের ভায়না এলাকায়।
পুলিশ বাসটি আটক করেছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএসবি/১৬২৬ ঘ.
bdnews24