২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মিরপুর উপজেলায় সন্ত্রাসীরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা গ্রামের মাঠ থেকে তার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

কুষ্টিয়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলায় সন্ত্রাসীরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কুর্শা গ্রামের মাঠ থেকে তার উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম- জিয়ারুল হক (৪৮)। তিনি উপজেলার মিটন গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, সোমবার রাতে জিয়ারুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার কুর্শা গ্রামের একটি ফাঁকা মাঠে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ জিয়ারুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। নিহতের স্ত্রী আবেদা খাতুন অজ্ঞাতানামা কয়েকজন আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৭ ঘ.