২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের সাধেরগড় এলাকায় সোমবার সকালে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 11:14 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

লক্ষ্মীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের সাধেরগড় এলাকায় সোমবার সকালে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মরত কমিউনিটি সংগঠক মিজানুর রহমান (৪৮) ও তার ছেলে মেহরাজ (১২)। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানের আরেক ছেলে আনোয়ার হোসেন (১০) ও গৃহকর্মী আমেনাকে (৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক আবুল কাশেম বলেন, মিজানুর রহমান গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলে দুই ছেলে ও গৃহকর্মীকে নিয়ে সুবর্ণচরের কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে সাধেরগড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিজান ও তার এক ছেলে মারা যায়। তিনি জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পিকআপটি ভ্যান আটক করা হলেও এর চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭০৯ ঘ.