২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক গেমস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

চলতি বছরের আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠেয় ২৯তম অলিম্পিক গেমস উপলক্ষে চারটি স্মারক ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠেয় ২৯তম অলিম্পিক গেমস উপলক্ষে চারটি স্মারক ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালিক রোববার ডাকভবনে স্মারক ডাকটিকিটগুলো উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল মো. ওয়ালিউল্লাহ ও ডাকটিকিট সংগ্রহশালার কর্মকর্তা এ কে এম আনোয়ারুল কাদির উপস্থিত ছিলেন। রোববার থেকেই দেশের চারটি জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম বিক্রি শুরু হয়েছে। পরে অন্য সব ডাকঘর থেকে সেগুলো বিক্রি করা হবে। অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৯ জুলাই স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশের ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর এ তারিখে 'জাতীয় ডাকটিকিট দিবস' উদযাপনের ঘোষণা দেন এম এ মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসএনডি/১৯০৩ ঘ.