২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিশ্ববিদ্যালয়ে এ বছরই শিক্ষা কার্যক্রম শুরু হবে: হোসেন জিল্লুর

চলতি শিক্ষাবর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রংপুর বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে এসে শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের আগ পর্যন্ত বাড়ি ভাড়া করে ক্লাশ চালানো হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "ভিত্তি ফলক স্থাপন করার পুরনো সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

রংপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি শিক্ষাবর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রংপুর বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে এসে শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের আগ পর্যন্ত বাড়ি ভাড়া করে ক্লাশ চালানো হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "ভিত্তি ফলক স্থাপন করার পুরনো সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না।" তিনি বলেন, "নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থানে তার স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে সেই আঙ্গিকেই বিশ্ববিদ্যালয়ের নকশা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।" উপদেষ্টা জানান, চলতি শিক্ষাবর্ষে ইংরেজি, গণিত, অর্থনীতি, বিবিএ ও কম্পিউটার বিজ্ঞান -এই পাঁচ বিভাগে ছাত্রভর্তি ও ক্লাশ শুরু হবে। পর্যায়ক্রমে আরও ১২টি বিভাগ খোলা হবে। জমি পরিদর্শন শেষে উপদেষ্টা রংপুর কালেক্টরেট