কুমিল্লা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' শিরোনামে চলমান রোড শো উপলক্ষে শনিবার কুমিল্লায় মেলা, বিতর্ক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সকালে কুমিল্লা স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ইকবাল বাহার।
কুমিল্লার জেলা প্রশাসক মো. মনজুরুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, জেলাপ্রশাসনসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কুমিল্লার পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন- শিক্ষা ও সমাজ সেবায় মো. সোলেমান, কৃষিতে নূরুল ইসলাম, মৎস চাষে সুনীল কুমার রায়, নারী উন্নয়নে জাহানারা বেগম ও সাংবাদিকতায় অশোক বড়
bdnews24