ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে শনিবার আবুল খায়ের নামে এক ব্যক্তির (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৮টার দিকে পুরাতন কচুক্ষেত এলাকার একটি বাসার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পেট ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, "স্থানীয় লোকজন জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আবুল খায়ের। কিছুদিন আগে বাড়ি বিক্রি করে দিয়ে কচুক্ষেত এলাকা থেকে চলে যান তিনি। তবে তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১০০ ঘ.
bdnews24